জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি বৈশ্বিক সংকট যা মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন দিকে এর প্রভাব ফেলে। ৩১ ডিসেম্বর ২০২৪ এ অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতা মূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার চেইঞ্জ মেকার মোঃ খালিদ হাসানের পরিচালনায় সেমিনারটি সম্পন্ন হয়। বিদ্যালয়ের ৫৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব পংকজ নাহা, সহকারি প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব শরদিন্দু বিকাশ কর, সহঃশিক্ষক জনাব কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকেই। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব এবং এই সংকট মোকাবেলায় তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।