সুবিধা বঞ্চিত শিশুর সুরক্ষা ও সু-শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে, International Youth Change Maker চট্টগ্রাম টীম।
তার ই লক্ষ্যে, ১৪ জানুয়ারি, রবিবার সকাল ১১.০০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতের সামগ্রী বিতরণ করা হয়। এবং শীতে নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, IYCM চট্টগ্রাম জেলা টিমের সম্মানিত পরিচালক, ডাঃ মোঃ মহিন উদ্দিন লিটন, চট্টগ্রাম জেলা টিমের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট -রাসেল উদ্দিন, সেক্রেটারি -এ ইব্রাহিম ইকরা, কোষাধ্যক্ষ – হাবিবুর রহমান, যোগাযোগের প্রধান- ওমর করিম, প্রকল্প গবেষণার সহ-প্রধান- ইয়াসিন আরাফাত, সাংস্কৃতিক সম্পাদক, মোঃ আশরাফুজামান, মাল্টিমিডিয়ার সম্পাদক-মোঃ সোহান,
কার্যনির্বাহী সদস্য– জাহিদুল আলম সজিব, এম মাহমুদ, সালমা আক্তার, মোঃ রফিকুল ইসলাম। প্রোগ্রাম ম্যানেজমেন্টে দায়িত্বে ছিলেন, চট্টগ্রাম জেলা টিমের সম্মানিত সেক্রেটারি মোঃ ইসতেফাজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, International Youth Change Maker চট্টগ্রাম জেলা টিমের সম্মানিত উপদেষ্টা, প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় এবং গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অন্যতম সংগঠন, স্বপ্ন ও আগামী এর সাধারণ সম্পাদক– মোঃ সোহেল হোসেন মুন্না,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এর সভাপতি – মোঃ শহিদুল ইসলাম, সাঃ সম্পাদক-মোঃ সাদমান সাকিব, সাংগঠনিক সম্পাদক – শারমিন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক – মরওয়ানুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক – রিজাউর রহমান, দপ্তর সম্পাদক – সাঈদ নাঈম আসিফ।