শীর্ততদের মাঝে তারুণ্য সীজন-৬

শীতের এই গল্প শুধুই ঠাণ্ডার নয়, এটি মানবতার উষ্ণতার গল্প। প্রতি বছরের মতো এবারও ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার উদ্যোগ “শীর্ততদের মাঝে তারুণ্য” এর মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। এবারের গন্তব্য গাইবান্ধা জেলা—একটি এমন এলাকা যেখানে শীতের তীব্রতা অনেক বেশি এবং নিম্ন আয়ের মানুষের জন্য তা এক চরম দুর্ভোগে পরিণত হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শীতবস্ত্র বিতরণ করে তাদের জীবন কিছুটা সহজ করে তোলা।সীজন -৬ এ তরুণদের দল হাত বাড়াবে শিশু, দিনমজুর, বৃদ্ধ-বৃদ্ধা এবং অসহায় পরিবার কে শীতবস্ত্র, কম্বল, এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে তাদের দিনগুলোতে একটু উষ্ণতা এবং মুখে হাসি ফুটিয়ে তোলার লক্ষ্যেই কাজ করছে তারা।
গল্পটা শুধু শীতবস্ত্র বিতরণের নয়, বরং এটি তারুণ্যের উদ্যম আর মানবতার মেলবন্ধনের গল্প। এই কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তরুণেরা প্রমাণ করছে যে, তারা কেবল স্বপ্ন দেখতে জানে না, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতেও প্রস্তুত।
আপনারাও যদি এই উদ্যোগে অংশ নিতে চান বা সাহায্যের হাত বাড়াতে চান, তবে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানবতার এই উষ্ণ গল্পে আপনিও হতে পারেন একটি অধ্যায়ের অংশ