এই রহমতপূর্ণ মাসে দরিদ্র এবং ক্ষুধার্ত রোজাদার এবং সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিতে আমাদের প্রতিবছরের আয়োজন “রমজানে হাসিমুখ” এর ধারাবাহিকতায় এই বছরও “কুরআন তিলাওয়াত এবং ইফতার মহফিল এর আয়োজন করা হয়েছে। আজ ৩০ মার্চ, ২০২৪ তারিখে, ঢাকার মোহাম্মদপুরের ফুলমেলা স্কুলে ৮০ জন শিশু আইওয়াইসিএম (ঢাকা) কর্তৃক আয়োজিত “কুরআন তিলাওয়াত এবং ইফতার মহফিল এ শামিল হয়েছে। ইফতারে তাদের পরিবেশন করা হয়েছে মুরগির খিচুঁড়ি, কলা, খেজুর, বিস্কিট এবং জুস।
আমরা আইওয়াইসিএমের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই যাদের অনুদান এবং মহানুভবতার কারণে আমরা আমাদের এই পবিত্র, দয়া ও সহানুভূতিপূর্ণ উদ্যোগ টি বাস্তবায়ন করতে পেরেছি। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি সেচ্ছাসেবকদের যাদের অক্লান্ত পরিশ্রমে আয়োজনটি সফল ভাবে সম্পন্ন হয়েছে।