আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইওয়াইসিএম ভাষাগত ঐতিহ্যকে আনন্দের সাথে স্মরণ করছে।
আইওয়াইসিএম, তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি সনামধন্য অলাভজনক প্রতিষ্ঠান, “বানান লিখি, বানান শিখি” অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন করেছে। ভাষা শহীদরা যেভাবে রক্ত দিয়ে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে অর্জন করার জন্য অনন্য ভূমিকা পালন করেছে ঠিক সেভাবে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার, উচ্চারণ, প্রাঞ্জলতা এবং বিশুদ্ধতা রক্ষা আমাদের প্রতিটি বাঙালির একান্ত দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আজ ২১শে ফেব্রুয়ারি, ২০২৪ এ আইওয়াইসিএম (ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার) আয়োজন করেছে শুদ্ধ বানান চর্চার আয়োজন “বানান লিখি, বানান শিখি” অনুষ্ঠানের। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল বাংলা ভাষার বানানের একটি আনন্দদায়ক অন্বেষণ। প্রায় ২০০ জন অংশগ্রহণকারীর অংশগ্রহণে একটি বৈচিত্র্যময় সমাবেশ গড়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর প্রাঙ্গণে। সমাবেশটি সকাল ১১:৩০ থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত শিশু, প্রাপ্তবয়স্ক এবং প্রবীণ নাগরিক সহ সকল ধরনের অংশগ্রহণকারীদের নিয়ে মুখরিত ছিল। এই আয়োজনটি প্রজন্মের সীমানা অতিক্রম করে আমাদের মাতৃভাষার গর্ববোধ জাগ্রত করতে সহায়তা করেছে।