১৪ ফেব্রুয়ারী, ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশী অমুনাফাভোগী, তরুন নির্ভর সংগঠন। গত ৭ বছর ধরে বাংলাদেশের শিশু ও তরুনদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে IYCM। এই সাত বছরে IYCM – বিভিন্নরকম ইভেন্টের আয়োজন করেছে যার মধ্যে সুবিধাবন্চিত শিশুদের বিনামূল্যে একাডেমিক শিক্ষা দেয়া ও শিক্ষার বিভিন্ন উপকরণ উপহার দেয়া, দরিদ্র নারীদের বিনামূল্যে স্যানেটারি ন্যাপকিন প্রদান, কনকনে শীতে রাস্তায় শুয়ে থাকা দুস্থ -অসহায় মানুষের গাঁয়ে কম্বল জড়িয়ে দেয়া এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত দের পাশে দাঁড়ানোর নজির অন্যতম। এছাড়াও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এর কারণে সৃষ্ট দূর্যোগ মোকাবেলা এবং সতর্কতা সৃষ্টির লক্ষ্যে IYCM কাজ করে যাচ্ছে অবিরত। এর ই ধারাবাহিকতায় Local Conference of Youth (LCOY) 2022, Climate Strike এ এবং জলবায়ু সম্পর্কিত আয়োজনে IYCM সবসময়ই ছিলো প্রথম সারিতে।
আজকে IYCM এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় এবং একই সঙ্গে” আন্তর্জাতিক মাতৃভাষা” দিবস উপলক্ষে, “
শুদ্ধ বানান লিখি-বানান শিখি”
আয়োজন করা হয়েছিল। সেখানে IYCM এর ঢাকা কমিটি মেম্বার ও ন্যাশনাল বোর্ড মেম্বারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেন। সর্বসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজন টি হয়ে উঠে আরো উজ্জীবিত। ![]()