রমজানে হাসিমুখ সিজন- ৬

আজকের দিনটা ছিল একটু অন্যরকম। মোহাম্মদপুরের ফুলমেলা স্কুলের আঙিনা ছিল প্রাণচাঞ্চল্যে ভরা। ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকারের উদ্যোগে সেখানে আয়োজন করা হয়েছিল ১৩০ জন রোজাদারের জন্য ইফতার। বিকেল থেকেই স্বেচ্ছাসেবকরা হাতে হাত মিলিয়ে প্রস্তুতি শুরু করেন। কেউ খাবার প্যাকেট সাজাচ্ছেন, কেউ পানির বোতল সারি সারি গুছিয়ে রাখছেন। আরেকদল ব্যস্ত শিশুদের মুখে হাসি ফোটাতে।
স্কুলের ছোট্ট কক্ষজুড়ে সাজানো টেবিলের ওপরে ছিল নানা পদের ইফতার। শিশু-কিশোরদের চোখে ছিল আনন্দ আর কৌতূহল। এ যেন শুধু এক ইফতার নয়, বরং ভালোবাসা আর সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল নিদর্শন।
ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকারের সদস্যরা শুধু ইফতার দিতে যায়নি। তারা গিয়েছিলো একটুখানি ভালোবাসা আর মানবতার বার্তা দিতে।
দিনশেষে, ফুলমেলা স্কুলের জুড়ে ছড়িয়ে ছিল সন্তুষ্টির হাসি আর মানবতার উষ্ণতা। ১৩০ জনের হৃদয় জুড়ে ছিল কৃতজ্ঞতা।