১৬ জানুয়ারি, ২০২৪ তারিখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি এলাকায় আইওয়াইসিএম ঢাকা টিমের প্রথম জেনারেল মিটিং সম্পন্ন হয়েছে। মিটিং আরম্ভ হেয়েছিল দুপুর ২:৩০ মিনিটে যা বিকাল ৪:০০ টা পর্যন্ত চলমান ছিল। মিটিংয়ে উপস্থিত ছিলেন IYCM এর প্রেসিডেন্ট এবং কো -ফাউন্ডার লাবিবা সুলতানা। যার নেতৃত্বে ঢাকা টিমের সদস্যরা তাদের কাজের এজেন্ডা লিপিবদ্ধ করেছে। আরো উপস্থিত ছিলেন ঢাকা টিমের সভাপতি এস.এম. রিয়াজুল হাসান রিজন ও সহ-সভাপতি জুবায়ের আহমেদ এবং উপস্থিত ছিলেন সেন্ট্রাল বোর্ডের ফাইন্যান্স সেক্রেটারি আবুল হাসান মুহাম্মদ মুজাহিদ। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা টিমের লিডার্স।
আজকের আলোচিত বিষয়সমূহ :
১. IYCM এর কার্যপরিকল্পনা।
২. ঢাকা টিমের পরবর্তী ইভেন্ট এবং সামগ্রিক পরিকল্পনা।