আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের অভিষেক ও ইফতার মাহফিল
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র ২০২৫ সেবাবর্ষের অভিষেক ও বার্ষিক ইফতার মাহফিল চট্টগ্রাম নগরীর সিদ্দীকী চেম্বার রুফটপে ২০ মার্চ.২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় । অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এডভাইজরবৃন্দ যথাক্রমে লায়ন্স ইন্টারন্যাশনালের সেকেন্ড সেঞ্চুরী এ্যাম্বাসেডর ও পিডিজি লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, লায়ন পারভিন মাহমুদ এফসিএ পিএমজেএফ, কমিউনিকেশন স্পেশালিস্ট সাঈদ মিল্কী, কবি ও সংগঠক শারুদ নিজাম । আইওয়াইসিএম এর সেক্রেটারী ফারহানা খান যুথীঁর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠান ও ইফতার আয়োজন কমিটির চেয়ারম্যান আইওয়াইসিএম চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদীন । আইওয়াইসিএম এর কার্যক্রম তোলে ধরেন আইওয়াসিএম চট্টগ্রামের প্রধান তত্বাবধায়ক মোঃ মহিন উদ্দিন লিটন । আইওয়াইসিএম চট্রগ্রাম’র প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন আইওয়াসিএম এর উপদেষ্ঠা লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ ও লায়ন পারভিন মাহমুদ এফসিএ এমজেএফ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, ট্রেজারার গাজী মুহাম্মদ মাকসুদ, সহযোগী ফান্ড রাইজিং অফিসার আরমান হোসেন, ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার তৌসিফ রিজন, পাবলিক রিলেশন ও মিডিয়া অফিসার মহিবুল হাসান রাফি, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অফিসার এমএসএইচ মুন্না, সহযোগী শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অফিসার চৈতি বড়ুয়া । কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফ লিটন, মোঃ আশিকুর রহমান, মুহাম্মদ আরফাত হোসাইন, মোঃ ফাহাদ রাজ, হাবিবুর রহমান , মো: রফিকুল ইসলাম, জান্নাতুন নাঈম নিশি। এছাড়া আরো উপস্থিত ছিলেন আবদুস শুক্কুর ,জাহেদুর আলম সজীব, কাভী, তন্ময় দেবনাথ, মোঃ ওমর ফারুখ,রেজাউল মোস্তফা, মিরাজ হোসেন, সুজন দেবনাথ,মোরশেদা খানম তামান্না, মেহেনা তাবাসসুম তানহা ।
ঈদের পরে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এর প্রশিক্ষণ ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হইবে ।