Youth for children

কবি নজরুল শিক্ষা মঞ্জিল,মেহেরপুরে গত ৭ ই নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ ফর চিলড্রেন শেষন।
শেষনটি পরিচালনা করেন মেহেরপুর জেলার চেইঞ্জ মেকার মোঃ শিমুল হোসেন।

 

ইমপ্যাক্ট :
জাতিসংঘের শিশু অধিকার সনদ (ইউএনসিআরসি )বাংলাদেশর প্রত্যেকটি শিশুদের মাঝে পৌছে দিতেই আমাদের এই প্রয়াস। আমরা বাংলাদেশের সকল চেইঞ্জ মেকার’রা মিলে একটি শিশু বান্ধব দেশ গড়তে চাই।
তারুণ্য ধরে রেখে নিজেকে গড়ার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে। তরুণেরাই পারে অন্যায়ের প্রতিবাদ করতে। তরুণেরাই পারে প্রয়োজনে দেশের জন্য রক্ত ঝরাতে, দেশের মানুষের জন্য জীবন দিতে, অন্যায়ের কাছে আপস না করে প্রতিবাদ করতে। তাই তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে সচেতন হতে হবে শিশুদের প্রতি। একজন মানুষ শিশুকালে সঠিক শিক্ষা আর ভালোবাসা পেলে সে কখনো খারাপ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে না। আর সেই শিশুই হবে আগামী দিনের সাফল্য।