Mind care

২৮ অক্টোবর ২০২৪ নড়াইল জেলায় সালমা মেমোরিয়াল আইডিয়াল স্কুলে #আইওয়াইসিএম আয়োজনে মানসিক স্বাস্থ্য সেবা সচেতনতা মূলক ‘মাইন্ড কেয়ার ‘ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সেশনটি পরিচালনা করেন নড়াইল জেলার চেইঞ্জ মেকার মোঃ আশিকুর রহমান সৌরভ ।
ইমপ্যাক্ট #আইওয়াসইসিএম এই প্রজেক্ট মাধ্যমে বাংলাদেশ সকল কিশোর-কিশোরীদের মাঝে মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজন ও সচেতনতা লক্ষ্য কাজ করছে।। আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের মানসিকভাবে সুস্থতার কোনো বিকল্প নেই। বিশ্বে প্রতি ছয়জনে একজনের বয়স ১০-১৯ বছর,
• ১৪ থেকে ১৯ বছর বয়সে অনেক পরিবর্তন ঘটে ,
• মানসিক রোগের অর্ধেক শুরু হয় ১৪ বছর পূর্ণ হওয়ার আগে,
• ঠিক সময় পাশে না দাঁড়ালে মানসিক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে ,
• কিশোর-কিশোরীদের অসুস্থতা–প্রতিবন্ধিতার অন্যতম কারণ বিষণ্নতা,
• ১৫-১৯ বছর বয়সীদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ আত্মহত্যা!
দেশে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নেই। ২০০৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় ঢাকা বিভাগে ৫ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য জরিপ হয়েছিল। তাতে দেখা যায়, ১৮ দশমিক ৪ শতাংশ শিশু ও কিশোর-কিশোরী কোনো না কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত।