মানুষের ক্ষমতায়ন, বিশেষ করে শিশু, যুবক ও নারীদের জীবনযাত্রার মান পরিবর্তন করা। মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ২০১২ সাল থেকে এসডিজির লক্ষ্য মাত্রা অর্জনের প্রচারণা চালানোর কাজ করে আসছে আইওয়াইসিএম।
আমাদের লক্ষ্য হল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) প্রচার করা ও মনিটরিং করা। (SDGs) লক্ষ্য মাএা অর্জনের জন্য সামাজিক কর্মসূচি এবং সামাজিক চ্যালেঞ্জে মোকাবেলা ও মনিটরিং এর তথ্যসমূহ সরকার ও নীতি নির্ধারনীর কাছে নিয়মিত তুলে ধরা । সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করা এবং বিশ্বকে একটি শিশু ও যুব-বান্ধব বিশ্ব হিসাবে গড়ে তোলা।
আমরা এমন একটি বিশ্বের কল্পনা করি যেখানে সকল মানুষের মৌলিক অধিকার সমানভাবে পাবে। প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ রয়েছে এবং প্রত্যেক মানুষ এসডিজি লক্ষ্য অর্জনে কাজ করবেন ও সমানভাবে অংশগ্রহণ করবেন। আমরা সকলের জন্য সমান সুযোগ এবং সমান অধিকারের পক্ষে কাজ করছি ।আমরা পথ শিশু মুক্ত বাংলাদেশ গড়তে চাই।
বর্তমানে চলমান প্রকল্প শিশু ,যুবক ,নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। তাদের কাজের ক্ষেত্রগুলি হল: শিশুদের উন্নয়নে তারুণ্য ,জলবায়ূর সুবিচার নিশ্চিত করা, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্পেইন। কিশোর-কিশোরীর বয়স:সন্ধিকালীন স্বাস্থ্য সেবা সচেতনতা , জলবায়ু অভিযোজনের বিষয়ক শিশু ও যুবদের সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন,সাইবার বুলিং রোধে সচেতনতা ক্যাম্পেইন।
চলমান প্রজেক্ট গুলোতে আমরা সারা বাংলাদেশ ব্যাপী ক্যাম্পেইন আয়োজন করতে যাচ্ছি।
আমরা এই ক্যাম্পেইন নাম দিয়েছি।” চেইঞ্জ মেকার ফর বাংলাদেশ”।
*উক্ত প্রজেক্ট গুলোর যে কোন প্রজেক্ট আপনি ব্যক্তিগত বা দলগতভাবে স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয়ে বা যে কোন সংগঠন মোট ৪৫ মিনিট এর সেশন নিতে পারবেন। আগ্রহী যে কেউ অংশগ্রহণ করতে পারবে।
*২৫-৩০ জন থাকতে হবে।এর বেশি হলেও সমস্যা নেই।
*সেশন চলাকালীন ছবি,এবং সেশন শেষে অংশগ্রহণকারী শিশুদের/তরুনদের মতামত ও তাদের বক্তব্য ও তাদের অনুভূতি সহ শর্ট ভিডিও ডুকমেন্ট করা । সেশন শেষে ব্যানার সহ দলগত ছবি তোলা ও রিপোর্ট জমা দিতে হবে আইওয়াইসিএম এর ycmbd.info@gmail.com ইমেল বরাবর।সেশন রিলেটেড কমপক্ষে ১০-১২ টি ছবি পাঠানোর অনুরোধ রইলো
*সেশন চলাকালীন উক্ত বিষয়ে আপনাকে অবশ্য সঠিক ধারনা থাকতে হবে।আমাদের পক্ষ থেকে প্রজেক্ট প্লান দেওয়া হবে।
সেশন চলাকালীন ৫-১০ মিনিট আইওয়াইসিএম সম্পর্কে শিশু ও তরুনদের ধারণা দিবেন।
*সেশন উপস্থিতি সকল অংশগ্রহণ কারীর নাম,মোবাইল নাম্বার ও স্বাক্ষর অংশগ্রহণ তালিকা নিতে হবে।পাঠানো সীটে।
*আপনি যে প্রতিষ্ঠান বা সংগঠন সেশন নিতে আগ্রহী সেটা আপনি নিজ দায়িত্বে সকলের সাথে আলোচনা সাপেক্ষে আয়োজন করবেন।
*সেশন নেওয়া পর সেশন লিডারের জন্য আইওয়াইসিএম এর পক্ষ থেকে ই -সার্টিফিকেট থাকবে।