সহমর্মিতার হাত - সিজন ৫

সহমর্মিতার হাত – সিজন ৫: সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উপহার, মেহেদি দেওয়া ও ইফতার বিতরণ
৩০ মার্চ বিকাল ৪ টায়, শ্যামপুর বরইতলায়, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার ঢাকা-এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে “সহমর্মিতার হাত – সিজন ৫” এর আওতায় ঈদ উপহার প্রদান, মেহেদি দেওয়া ও ইফতার বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের ঈদের আনন্দ আরও একটু বাড়িয়ে তোলাই ছিল মূল লক্ষ্য।