ধূমপান আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, আর বর্তমানে ই-সিগারেট, যা ‘বেপ’ নামে পরিচিত, তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এর দীর্ঘমেয়াদী কুফল সম্পর্কে অনেকেই জানে না। তাই ছোটবেলা থেকেই সচেতনতা তৈরি করা জরুরি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে পারে।
এছাড়া, তাদের শিখানো হয় কিভাবে আশেপাশের ধূমপায়ী ব্যক্তিদের এ সম্পর্কে সচেতন করতে হয়। অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বর্তমানে ই-সিগারেট ব্যবহার করছে, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
সুস্থ জীবনযাপনের জন্য ধূমপান ও ই-সিগারেট পরিহার করা অত্যন্ত জরুরি। এই সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে আশা করি, আগামী প্রজন্ম একটি সুস্থ, তামাকমুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখবে।